আমি অন্তরা মাইতি (Antara Maity), B.Tech in Electronics & Tele-communication, Bengal Institute of Technology and Management (BITM)-এর প্রাক্তন ছাত্রী।

একসময় তথাকথিত নিরাপদ সরকারি চাকরির পথ ছেড়ে ২০২১ সালে আমি শুরু করি Freelancing ও Digital Skills-এর যাত্রা। এই যাত্রায় কাজ করতে হয়েছে অনেক ধরনের মানুষের সাথে, কাজ করতে করতে খুব কাছ থেকে উপলব্ধি করি—বর্তমান সময়ে ডিজিটাল দক্ষতা শুধু একটি অতিরিক্ত যোগ্যতা নয়, বরং নিজের ক্যারিয়ার ও আয়ের সুযোগ তৈরি করার একটি শক্তিশালী মাধ্যম। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যুবক-যুবতী ও ছাত্রছাত্রীদের মধ্যে অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও Digital Skills, Freelancing এবং Online Career-এর সুযোগ সম্পর্কে এখনও অনেকের পর্যাপ্ত ধারণা ও সঠিক দিকনির্দেশনার অভাব রয়েছে।

সেই উপলব্ধি থেকেই আমাদের এই ছোট্ট উদ্যোগ—MITE Academy। আমাদের লক্ষ্য শুধু আপনাকে কোনো একটি সফটওয়্যার শেখানো নয়। আমরা চাই, আপনি এমন practical digital skills অর্জন করুন যা বাস্তব কাজ, freelancing এবং career growth-এর ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। আমার নিজের শেখা, কাজ করা এবং freelancing-এর অভিজ্ঞতা থেকে যা কিছু অর্জন করেছি, সেই বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান আপনাদের সঙ্গে ভাগ করে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।  আপনাকে শেখানোর জন্য আপনাদের পাশে পাবেন রিয়েল মার্কেটে কাজ করা অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকা। যারা আপনাকে হাত ধরে শেখাবে সমস্থ স্কিলস। যে কোনো সমস্যায় পাশে থাকবেন। বর্তমান বাজারের কম্পিটিশনে টিকে থাকবার জন্য পাবেন কোর্স শেষে Certificate.

আমাদের লক্ষ্যঃ

আমরা এমন একটি Digital Skilled West Bengal তৈরি করতে চাই, যেখানে একজন ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী বা তরুণ-তরুণী শুধুমাত্র সরকারি বা বেসরকারি চাকরির ওপর নির্ভরশীল থাকবে না। বরং তার নিজের হাতে থাকবে এমন কিছু Digital Skills ও Freelancing Skills, যার মাধ্যমে সে নিজের যোগ্যতা, প্রতিভা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার ও আয়ের নতুন পথ তৈরি করতে পারবে। আমাদের বিশ্বাস, Digital Skills শুধু একটি পেশাগত দক্ষতা নয়—এটি আত্মনির্ভরশীল হওয়ার একটি শক্তিশালী মাধ্যম। সঠিক জ্ঞান, সঠিক দিকনির্দেশনা এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে একজন মানুষ নিজের সম্ভাবনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে।

“চাকরি একটি সুযোগ হতে পারে, কিন্তু দক্ষতা আপনাকে নিজের সুযোগ তৈরি করতে শেখায়।”

এই বিশ্বাস থেকেই MITE Academy-এর পথচলা। আমরা শুধু শেখাতে চাই না, আমরা চাই আপনাকে এমনভাবে প্রস্তুত করতে, যাতে আপনি শেখা দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন এবং নিজের জন্য একটি শক্তিশালী ভবিষ্যৎ তৈরি করতে পারেন। আজ হয়তো আপনি একজন শিক্ষার্থী, চাকরিপ্রার্থী কিংবা একেবারে নতুন একজন learner। কিন্তু সঠিক Digital Skills এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আপনিও একদিন নিজের পরিচয়, নিজের কাজ এবং নিজের income opportunity তৈরি করতে পারেন। MITE Academy-এর মাধ্যমে আমরা সেই দক্ষতার পথচলায় আপনার পাশে থাকতে চাই। শিখুন। দক্ষ হোন। নিজের সুযোগ নিজেই তৈরি করুন।

Scroll to Top